• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

মাঝ আকাশে নগ্ন অবস্থায় ধরা বিমানবালা

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ আগস্ট ২০২৫, ১১:৩২ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফ্লাইটে সাধারণত পেশাদারিত্ব ও শৃঙ্খলার প্রতিচ্ছবি দেখা যায়। তবে এবার ব্যতিক্রম ঘটেছে। ব্রিটিশ এয়ারওয়েজের এক বিমানবালাকে বিমানের টয়লেটে নগ্ন অবস্থায় ও মাদকাসক্ত অবস্থায় পাওয়া গেছে।

শনিবার (২৩ আগস্ট) নিউইয়র্ক পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত বিমানবালার নাম হ্যাডেন পেন্টেকস্ট (৪১)। ক্যালিফোর্নিয়া থেকে লন্ডনগামী ফ্লাইটে দায়িত্ব পালনকালে তিনি এ কাণ্ড ঘটান। ঘটনাস্থলেই তাকে বরখাস্ত করা হয় এবং পরে আদালতে সোপর্দ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, তাকে টয়লেটে পাওয়া গেলে তিনি অস্বাভাবিক আচরণ করতে থাকেন। তখন তিনি ঘামছিলেন, উত্তেজিত ছিলেন এবং সহকর্মীদের ওপর চিৎকার করছিলেন। রক্ত পরীক্ষায় তার শরীরে মেথামফেটামিন ও অ্যামফিটামিন শনাক্ত হয়।

আদালতে জানানো হয়, ফ্লাইট শুরুর আগে নিরাপত্তা পরীক্ষায় অংশ নিতে অস্বীকৃতি জানান পেন্টেকস্ট। পরে পোশাক পরিবর্তনের অজুহাত দেখিয়ে তিনি উধাও হয়ে যান। সহকর্মীরা তাকে বিমানের টয়লেটে নগ্ন অবস্থায় খুঁজে পান।

ঘটনার পর হিথ্রো বিমানবন্দরে পৌঁছানো পর্যন্ত সহকর্মীরা প্রতি ২০ মিনিট অন্তর তার স্বাস্থ্য পরীক্ষা করেন। বিমান অবতরণের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

শুনানি শেষে লন্ডনের উক্সব্রিজ ম্যাজিস্ট্রেট আদালত তাকে জামিন দিয়েছেন। পরবর্তী শুনানির জন্য তাকে আইলওয়ার্থ ক্রাউন কোর্টে তোলা হবে। সেখানে তার বিরুদ্ধে সাজা হতে পারে।

বিবিসি এ বিষয়ে ব্রিটিশ এয়ারওয়েজের মন্তব্য জানতে যোগাযোগ করলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মরক্কোর হারে লন্ডনে বিশৃঙ্খলা, পুলিশ-সমর্থক সংঘর্ষ
মরক্কোর হারে লন্ডনে বিশৃঙ্খলা, পুলিশ-সমর্থক সংঘর্ষ
খামেনিকে দাফনের পর ইরানে ৭ বিস্ফোরণ
খামেনিকে দাফনের পর ইরানে ৭ বিস্ফোরণ
কুয়েত, কাতার ও বাহরাইনে ইরানের মিসাইল হামলা
মার্কিন হামলার জবাব কুয়েত, কাতার ও বাহরাইনে ইরানের মিসাইল হামলা