• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

বিদেশি পিস্তলসহ জামায়াত কর্মী গ্রেপ্তার

মাগুরা প্রতিনিধি    ২৩ আগস্ট ২০২৫, ০৮:৩২ পি.এম.
বায়েজিদ বোস্তামী। ছবি: সংগৃহীত

মাগুরায় বিদেশি পিস্তলসহ বায়েজিদ বোস্তামী (২৪) নামে জামায়াত ইসলামীর এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সে মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের মাঝপাড়া গ্রামের নওশের বিশ্বাসে ছেলে।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৩ আগস্ট) সকালে যৌথবাহিনীর পক্ষ থেকে বায়েজিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির খড়ের গাদার ভেতর লুকিয়ে রাখা একটি মরিচাপড়া বিদেশি পিস্তল এবং ম্যাগজিনসহ বায়েজিদকে আটক করা হয়। বিকালে অবৈধ আগ্নেয়াস্ত্র মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে।

এ বিষয়ে মাগুরা জেলা জামায়াতে ইসলামী আমির এমবি বাকের বলেন, বায়েজিদ বোস্তামী আগে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল। কিছুদিন আগে আমাদের দলে যোগ দিয়েছে। সামাজিক বিরোধের জের ধরে এলাকার প্রতিপক্ষরা শত্রুতামূলকভাবে তাকে ধরিয়ে দিয়েছে।

বিদেশি অস্ত্রসহ গ্রেফতার বায়েজিদ বর্তমানে জামায়াতের রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশ নিলেও এর আগে সে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। আবার ৫ আগস্টের আগে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথেও তার সংশ্লিষ্টতা ছিল বলে এলাকাবাসী জানিয়েছে।

মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, সব দলের সাথেই বায়েজিদের সম্পর্ক ছিল বলে জানা গেছে। ৫ আগস্টের আগে সে আওয়ামী লীগে ছিল। পরে বিএনপি এবং এখন জামায়াতের একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করছে বলে আমাদের কাছে খবর রয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার