• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

ইরান বিভিন্ন দেশে অস্ত্র কারখানা স্থাপন করেছে

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২৩ আগস্ট ২০২৫, ০৪:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ দাবি করেছেন, ইরান অজ্ঞাত একাধিক দেশে নিজস্ব অস্ত্র কারখানা তৈরি করেছে। তবে তিনি কোন কোন দেশে এই কারখানা স্থাপিত হয়েছে তা প্রকাশ করেননি।

শনিবার (২৩ আগস্ট) বার্তাসংস্থা ইয়ং জার্নালিস্ট ক্লাবের সঙ্গে টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা সবসময় মিসাইল উন্নয়নকে প্রাধান্য দিয়েছি। তবে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের পর আমাদের অগ্রাধিকার পরিবর্তিত হতে পারে।”

তিনি আরও জানান, ভবিষ্যতে এসব দেশের নাম প্রকাশ করা হবে।

গত জুনে ইসরায়েল বিনা উস্কানিতে ইরানে হামলা চালায়। পাল্টা জবাবে ইরানও হামলা চালায়। ১৩ দিন স্থায়ী এই সংঘর্ষে ইরানের একাধিক পারমাণবিক কেন্দ্রও লক্ষ্যভুক্ত হয়। যদিও যুদ্ধ থেমেছে, দুই দেশের মধ্যে উত্তেজনা এখনো বিরাজমান।

ইরান লেবাননে হিজবুল্লাহ, ফিলিস্তিনের গাজায় হামাস, ইরাকে কাতিব হিজবুল্লাহ এবং ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সহায়তা করে। ইসরায়েল দাবি করে, এসব দেশেই ইরানের অস্ত্র কারখানা রয়েছে। এছাড়া সিরিয়াতেও সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের ক্ষমতাকালে ইরানের নিজস্ব অস্ত্র কারখানা ছিল। তবে তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসরায়েল এগুলো ধ্বংসের চেষ্টা করেছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রশ্নফাঁস ঠেকাতে ভারতের সংসদে কঠোর বিল উত্থাপন
ছবি: রয়টার্স
ট্রাম্পের হামলা স্থগিত, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর উড়িয়ে দিল ইরান
ছবি : সংগৃহিত
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় কমলো তেলের দাম