• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক শট সার্কিট আগুনে দগ্ধ ৮

নারায়ণগঞ্জ প্রতিনিধি    ২৩ আগস্ট ২০২৫, ০২:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদি পূর্বপাড়ায় একটি আধাপাকা বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে আটজন দগ্ধ হয়েছেন। আহতরা হলেন- হাসান (৩৫), ছালমা (৩২), জান্নাত (৪), মুনতাহা (১০), রায়হান (৪), আসমা (৩৫), তৃষা (১৫) ও আরাফাত (১৪)।

শনিবার (২৩ আগস্ট) ভোর ৩টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তাদের প্রথমে উদ্ধার করে নিকটস্থ প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকদের পরামর্শে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন জানান, ভোররাতে ঘটনাটি ঘটে, আমরা পাঁচ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি, আটজন আহত হয়েছেন। তবে কোনো প্রাণহানি ঘটেনি।  

তিনি জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে ফ্রিজে আগুনের সূত্রপাত হয়। এতে ঘরের ফ্রিজ ও কিছু আসবাবপত্র পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হলেও প্রায় চার লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, পাইনাদি এলাকায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে একটি টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে আটজন আহত হয়েছেন। তারা এখন ঢাকায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু