• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে বাংলাদেশিদের ফেরানোর প্রস্তুতি লারিজানির মৃত্যুর প্রতিশোধে তেলআবিবে আইআরজিসির বড় হামলা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার ব্যাংক খোলা

চোর সন্দেহে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি    ২৩ আগস্ট ২০২৫, ১২:১২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

নোয়াখালীর হাতিয়া উপজেলায় চোর সন্দেহে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারের এক কর্মীকে বেঁধে রেখে মারধর করার ঘটনায় পুলিশ এক আসামিকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২২ আগস্ট) রাতে নিহত লোকমান হোসেনের সহকর্মী মোস্তাফিজুর রহমান বাদী হয়ে তিনজনকে আসামি করে হাতিয়া থানায় মামলা দায়ের করেন।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লোকমান হোসেন ও মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ শেষ করে ১৬০ কেজি অপ্রয়োজনীয় মালামাল বিক্রির জন্য জাহাজমারা ইউনিয়নের আসাদনগরের ভাঙারি ব্যবসায়ী বাবুলের দোকানে যান।

এ সময় তারেক আজিজ, শরিফ ও নার্গিস আক্তার তাদের চোর সন্দেহে রশি দিয়ে বেঁধে রাখেন। পরে তারেকে লোহার দণ্ড দিয়ে লোকমানের হাতে ও পিঠে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে, কিন্তু লোকমান প্রচণ্ড অসুস্থ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমল হুদা জানান, এজাহারভুক্ত আসামি তারেক আজিজকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুই আসামি শরিফ ও নার্গিস আক্তারকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। ময়নাতদন্ত শেষে লোকমানের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের বয়স ৩৫ বছর এবং তিনি শেরপুর সদর উপজেলার চকপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। মামলার বাদী মোস্তাফিজুর রহমান ২৮ বছর বয়সী, শেরপুরের শ্রিবরদী উপজেলার পূর্ব জিনিয়া গ্রামের বাসিন্দা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদের মাংসের লোভ দেখিয়ে ৭৭ লাখ টাকা আত্মসাৎ
ঈদের মাংসের লোভ দেখিয়ে ৭৭ লাখ টাকা আত্মসাৎ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট
চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ
চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ