• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

নিউইয়র্কে পর্যটকবাহী বাস উল্টে নিহত ৫

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২৩ আগস্ট ২০২৫, ০৯:৫৯ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার (২২ আগস্ট) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে বাফেলো থেকে প্রায় ২৫ মাইল পূর্বে পেমব্রোক এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর এপি’র।

নিউইয়র্ক পুলিশ জানায়, নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউইয়র্ক সিটির উদ্দেশে রওনা হওয়া বাসটিতে ৫৪ জন যাত্রী ছিলেন। পথে চালকের অন্যমনস্কতার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে অনেকে ভেতরে আটকা পড়েন এবং কেউ বাইরে ছিটকে যান।

দুর্ঘটনার পর আটটি হেলিকপ্টার ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে ভর্তি করে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বাসটিতে ভারত, চীন ও ফিলিপাইনের নাগরিকসহ বিভিন্ন দেশের পর্যটকরা ছিলেন। প্রাথমিক তদন্তে দুর্ঘটনার কারণ হিসেবে চালকের অবহেলাকে দায়ী করা হয়েছে। তবে বাসচালক বেঁচে আছেন এবং তদন্তে সহযোগিতা করছেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আন্দ্রে রে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লুইস ইনাসিও লুলা দা সিলভা ও হাভিয়ের মিলেই। ছবি: সংগৃহীত
লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল
ছবি: সংগৃহীত
নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০
ছবি: সংগৃহীত
যুদ্ধ শেষের সিদ্ধান্ত তেহরানের হাতে, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা