• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

পিরোজপুরে ২ শতাধিক পরিবারের মাঝে বিএনপির চাল ও চারা বিতরণ

পিরোজপুর প্রতিনিধি    ২২ আগস্ট ২০২৫, ০২:০০ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

পিরোজপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে অসহায় পরিবারের মাঝে চাল ও গাছের চারা বিতরণ করেছেন জেলা বিএনপির নেতারা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পিরোজপুর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর বিএনপির সাবেক সভাপতি এডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক রিয়াজ, জেলা কৃষকদলের আহ্বায়ক নাসির আহমেদ বাচ্চু ও জেলা বিএনপির সাবেক সদস্য এডভোকেট সৈয়দ আশিক আহমেদ।

নেতারা জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির অন্যতম দায়িত্ব, আর সেই দায়িত্ববোধ থেকেই এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে।

এদিন ২ শতাধিক অসহায় পরিবারের মাঝে ৫ কেজি করে চাল ও একটি করে গাছের চারা বিতরণ করা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু