{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ইউনিয়ন বিএনপির সম্পাদক নির্বাচিত

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি    ২২ আগস্ট ২০২৫, ১২:১৬ পি.এম.
উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু-ছবি ভিওডি বাংলা
উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু-ছবি ভিওডি বাংলা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু।

সদস্যদের ভোটের মাধ্যমে আজিজুর রহমান বাচ্চু মোরগ প্রতীকে ২৬৬ ভোট পেয়ে এ পদে নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ইছাপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতির দায়িত্বও পালন করেছেন।

ওই ইউনিয়নে সভাপতি পদে জয়ী হয়েছেন মো. অলি উল্যা। ছাতা প্রতীকে তিনি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হয়েছেন জাহাঙ্গীর আলম সম্রাট, মাছ প্রতীকে তিনি ২৪১ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রীয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন মোট ৪৫৩ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।

ভোট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএলডিপির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাৎ হোসেন সেলিম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি ইমাম হোসেন, ঢাকা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এল রহমান প্রমুখ।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রথযাত্রা থেকে ফিরে দেখেন সব তছনছ, পড়ে আছে একজনের লাশ
ছবি: সংগৃহীত
৫৫ বছর পর বাংলাদেশের গণতন্ত্র সফল হয়েছে: হুইপ দুলু
ছবি: সংগৃহীত
‘এটা রাজনৈতিক মঞ্চ নয়’-ছাত্রদল নেতাকে এসপি