• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জামিন পেলেন

আন্তর্জাতিক ডেস্ক    ২১ আগস্ট ২০২৫, ০৪:৫১ পি.এম.
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান -ছবি সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান -ছবি সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সামরিক অবকাঠামোতে হামলার মামলায় জামিন পেয়েছেন। ২০২৩ সালের মে মাসে তার সমর্থকেরা দেশটির সেনাবাহিনী সদর দপ্তরসহ বিভিন্ন স্থানে হামলা চালানোর পর তার বিরুদ্ধে মামলা হয়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন। আদালত নির্দেশ দিয়েছেন, অন্য কোনো মামলা বা আটকাদেশ না থাকলে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে।

তবে ইমরান খান দুর্নীতির মামলায় অভিযুক্ত থাকায় এখনই তিনি বাইরে বের হতে পারবেন না।

৭২ বছর বয়সী ইমরান ২০২২ সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী পদ হারান। ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একের পর এক মামলা হয়। তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অনেক নেতাকেও একই ধরনের মামলায় জড়িত করা হয়েছে।

২০২৩ সালের মে মাসে স্বল্প সময়ের জন্য গ্রেপ্তার হওয়ার পর ক্ষিপ্ত সমর্থকেরা রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনী সদর দপ্তরসহ অন্যান্য স্থানে হামলা চালান।

সূত্র: আনাদোলু নিউজ, এমটিআই

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মরক্কোর হারে লন্ডনে বিশৃঙ্খলা, পুলিশ-সমর্থক সংঘর্ষ
মরক্কোর হারে লন্ডনে বিশৃঙ্খলা, পুলিশ-সমর্থক সংঘর্ষ
খামেনিকে দাফনের পর ইরানে ৭ বিস্ফোরণ
খামেনিকে দাফনের পর ইরানে ৭ বিস্ফোরণ
কুয়েত, কাতার ও বাহরাইনে ইরানের মিসাইল হামলা
মার্কিন হামলার জবাব কুয়েত, কাতার ও বাহরাইনে ইরানের মিসাইল হামলা