• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবার মান

আন্তর্জাতিক মানে উন্নীত করতে চাইছি : বেবিচক চেয়ারম্যান

নীলফামারী প্রতিনিধি    ২১ আগস্ট ২০২৫, ০৪:০৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবার মান আন্তর্জাতিক মানে উন্নীত করতে চাইছি। বিমানবন্দর যাত্রীদের সেবার মাধ্যমে আমাদের আন্তর্জাতিক যোগাযোগও এগিয়ে নিতে হবে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ (বিমানবন্দর নিরাপত্তা অনুশীলন) ২০২৫ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল দপ্তরের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক উল্লেখিত কথাগুলো বলেন। 

তিনি তার বক্তব্যে আরো বলেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার এ্যনেক্স ১৭’র আয়োজন বাধ্যতামূলক। অনুষ্ঠানের অনসীন কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া।

প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, এ ধরনের মহড়া শুধু দুর্বলতাগুলো শনাক্ত করে না। বরং বিভিন্ন সংস্থার সঙ্গে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা করে। সম্মানিত যাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়। মহড়ার সফলতা, সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীলতার এটি দৃষ্টান্ত। এমন অনুশীলন প্রক্রিয়ার মাধ্যমে অনভিপ্রেত ঘটনার দ্রুত ও কার্যকরভাবে মোকাবেলা করা সম্ভব। অংশিজনদের প্রস্তুতি ও দক্ষতা প্রত্যক্ষ করে প্রধান অতিথি সন্তোষ প্রকাশ করেন।

এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য বলেন বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান। ওই অনুষ্ঠানে অংশ নেয়া অন্য সংস্থাগুলো হলো সেনাবাহিনী, বিমান বাহিনী, র‌্যাব, এপিবিএন, পুলিশ, আনসার, চিকিৎসক ও নার্স। (ছবি আছে)

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার