• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

সাঈদীর মামলার সাক্ষী

শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ দিলেন সুখরঞ্জন বালি

আদালত প্রতিবেদক    ২১ আগস্ট ২০২৫, ০২:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষী সুখরঞ্জন বালি তার অপহরণের ঘটনায় ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) তিনি এ অভিযোগ দায়ের করেন।

তিনি যাদের অভিযুক্ত করেছেন, তার মধ্যে অন্যতম হলেন- সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা, তৎকালীন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, অ্যাডভোকেট কামরুল ইসলাম।

এছাড়া এই অপহরণের ঘটনায় যেসব পুলিশ সদস্য জড়িত ছিলো তাদের নামও উল্লেখ করা হয়েছে।

২০১২ সালে ট্রাইব্যুনালে সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসেছিলেন সুখ রঞ্জন বালি। আগে তিনি প্রসিকিউশনের পক্ষের সাক্ষী ছিলেন। তাই সেদিন তাকে ট্রাইব্যুনালের গেট থেকে অপহরণ করা হয়।

দুই মাস ১৩ দিন একটি অন্ধকার রুমে তাকে আটক রাখা হয়। এরপর ভারতের কলকাতায় বিএসএফের মাধ্যমে হস্তান্তর করা হয়। সেখানে তিনি পাঁচ বছর জেল খাটেন। এরপর দেশে ফিরে আসেন। অপহরণের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন সুখরঞ্জন বালি।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
হত্যা মামলা জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি