• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

পিলখানায় বিজিবির মৎস্য সপ্তাহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক    ২১ আগস্ট ২০২৫, ০১:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে বিজিবি সদর দপ্তর, পিলখানায় ‘বিজিবির মৎস্য সপ্তাহ-২০২৫’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী শহীদ ক্যাপ্টেন আশরাফ হল সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন।

মহাপরিচালক বলেন, ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের ঐতিহ্য ‘মাছে ভাতে বাঙালি’ সমুন্নত রাখতে হবে। দেশের আমিষের ৬০ শতাংশ আসে মাছ থেকে, যা পুষ্টিগুণে সমৃদ্ধ ও স্বাস্থ্যকর। মাছ চাষ শুধু আমিষের ঘাটতি পূরণ নয়, এটি আয় ও কর্মসংস্থানের উৎসও।’

তিনি বিজিবি’র প্রতিটি স্থাপনার পুকুর ও জলাশয় সংস্কার করে সেখানে দেশি মাছ চাষের আহ্বান জানান। এছাড়া সকল সদস্যকে দেশের উন্নয়নমূলক কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার অনুরোধ করেন। মহাপরিচালক সমাপ্তিতে সবাইকে মৎস্য সপ্তাহ-২০২৫ সফল করার মাধ্যমে মেধাসম্পন্ন ও জাতিনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন