• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় অভিযোগ গঠনের আদেশ আজ

নিজস্ব প্রতিবেদক    ২১ আগস্ট ২০২৫, ১০:০২ এ.এম.
ছবি: সংগৃহীত

আশুলিয়ায় সাতজনকে হত্যা ও মরদেহ পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি না, সে বিষয়ে আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) আদেশ দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেবেন। এর আগে গত ১৩ আগস্ট আসামিপক্ষের শুনানি শেষ হয়। আরও আগে ৭ আগস্ট অভিযোগ গঠনের শুনানি শেষ করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম। ওই দিন আটজন আসামিকে আদালতে হাজির করা হয়। তবে সাবেক এমপি সাইফুল ইসলামসহ আটজন পলাতক থাকায়, তাদের পক্ষে সরকারি খরচে দু'জন আইনজীবী নিয়োগ করা হয়।

গত বছরের ৫ আগস্ট আশুলিয়ার তুরাগ নদীর তীরে পুলিশের গুলিতে ছয় তরুণ নিহত হন। এরপর তাদের মরদেহ পুলিশ ভ্যানে তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। ভয়াবহ ওই ঘটনায় একজন তরুণ তখনও জীবিত ছিলেন, কিন্তু তাকেও পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারা হয়। নৃশংস এ ঘটনা দেশজুড়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে। পরে ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
হত্যা মামলা জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি