• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

বাঁশখালীতে সিনেমা স্টাইলে ভেন্টিলেটর ভেঙে বৈদ্যুতিক ক্যাবল চুরি

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ২০ আগস্ট ২০২৫, ০৮:২১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার একটি ইলেকট্রিক দোকান থেকে সিনেমা স্টাইলে ১৫ লক্ষ টাকা মূল্যের ৫ হাজার মিটার (১০ আরএম ও ৭ আরএম) কপার ক্যাবল তার চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (২০ আগস্ট) ভোরে উপজেলার বৈলছড়ি ইউপির কে.বি বাজারের বাঁশখালী ট্রেডিং নামে একটি ইলেকট্রিক দোকানে এই চুরির ঘটনা ঘটে।

দোকানের কর্মচারী শহিদুল ইসলাম বলেন, ‘রাত ১০টার সময় প্রতিদিনের মতো দোকান বন্ধ করে আমরা বাড়িতে চলে যায়। সকালে এসে দোকান খুলতেই দেখি দোকানের ভেন্টিলেটর ভেঙে সব ক্যাবল নিয়ে গেছে। সিসি ক্যামেরা চেক করে দেখতে পায় একজন (বয়স্ক) চোর ভেন্টিলেটর দিয়ে প্রবেশ করে সব ক্যাবল একই ভেন্টিলেটর ব্যবহার করে চুরি করে নিয়ে যায়। এবং রং-সহ যাবতীয় জিনিসপত্র নষ্ট করে ফেলে।'

দোকানের স্বত্বাধিকারী আবদুল মোমেন বলেন, ‘দোকানের ছাদ থেকে আরএফএল পাইপ নিয়ে অস্থায়ী সিঁড়ি বানিয়ে পিছন দিক দিয়ে ভেন্টিলেটর ভেঙে চোররা দোকানে প্রবেশ করে। দোকানের ভিতর ও বাহির থেকে ৪/৫ জন চোর ৫ হাজার মিটার (১০ আরএম ও ৭ আরএম) কপার ক্যাবল তার নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা। আগেও একবার আমার দোকান চুরি হয়েছিল। এ বিষয়ে বাঁশখালী থানায় অভিযোগ দায়ের করা হবে।'

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাটা শুনেছি। এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেননি কেউ। অভিযোগ পেলে দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার