• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

আফগানিস্তানের হেরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭১

আন্তর্জাতিক ডেস্ক    ২০ আগস্ট ২০২৫, ০৯:৪৯ এ.এম.
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ জন শিশু ও অপ্রাপ্তবয়স্ক।

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় হেরাতের গুজারা শহরে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মোটরসাইকেল ও জ্বালানিবাহী ট্রাকের সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ভয়াবহ বিস্ফোরণ হয়।

হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাঈদি জানান, ইরান থেকে কাবুলগামী বাসটিতে সব যাত্রীই আফগান নাগরিক ছিলেন। বেপরোয়া গতি ও চালকের অসতর্কতার কারণেই দুর্ঘটনা ঘটে বলে তিনি জানান।

নিহতদের মধ্যে ট্রাকের চালক, সহকারী এবং মোটরসাইকেলের দুই আরোহীও রয়েছেন। বাকি ৬৭ জন সবাই বাসযাত্রী। এ ঘটনায় মাত্র তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

জানা গেছে, ইরান সরকার শরণার্থীদের দেশে ফেরার নির্দেশ দেওয়ায়, ওই বাসের যাত্রীরাও দীর্ঘদিন ইরানে বসবাস শেষে আফগানিস্তানে ফিরছিলেন।

উল্লেখ্য, আফগানিস্তানে দুর্বল সড়ক অবকাঠামো, পাহাড়ি পথ এবং বেপরোয়া গাড়ি চালনার কারণে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটে। গত ডিসেম্বরে একই ধরনের দুর্ঘটনায় ৫২ জন প্রাণ হারিয়েছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!