• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

সাংবাদিকের সাথে আইনজীবী বিশুর অশোভন আচরণ

গণমাধ্যমকর্মীদের ৭২ ঘন্টার আল্টিমেটাম

গাইবান্ধা প্রতিনিধি    ১৯ আগস্ট ২০২৫, ০৯:০৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

গাইবান্ধার আদালতে জামিন জালিয়াতির তথ্য সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মী রিকতু প্রসাদের সাথে অ্যাড. গৌতম কুমার চক্রবর্ত্তী বিশুর দুর্ব্যবহার ও অশোভন আচরণে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন সাংবাদিকরা। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে গাইবান্ধা প্রেসক্লাব আয়োজিত নিজস্ব মিলনায়তনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

প্রতিবাদ সভা থেকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য অভিযুক্ত অ্যাডভোকেট বিশুকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়। এব্যাপারে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের প্রতি আহবান জানানো হয়। অন্যথায় গৌতম কুমার চক্রবর্ত্তী বিশুর বিরুদ্ধে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। 

এ প্রতিবাদ সভায় বক্তারা বলেন,ডিবিসি নিউজের গাইবান্ধা জেলা প্রতিনিধি রিকতু প্রসাদ গাইবান্ধা আদালতে জামিন জালিয়াতির তথ্য সংগ্রহ করতে যান। তিনি আইনজীবীর বক্তব্য নেয়ার জন্য গাইবান্ধা বার ভবনের দ্বিতীয় তলায় গেলে আইনজীবী গৌতম কুমার চক্রবর্ত্তী বিশু দুর্বব্যহার ও অশোভন আচরণ করেন। বক্তারা আরও বলেন,গাইবান্ধার সুপরিচিত নারী নেত্রী ও সাংবাদিককে তার পেশাগত দায়িত্ব পালনকালে অশোভন আচরণ করা অত্যন্ত নিন্দনীয়। এটি কেবল রিকতু প্রসাদের ওপর নয়,বরং এটি সামগ্রিকভাবে সাংবাদিকতার স্বাধীনতা ও নারী সাংবাদিকদের সম্মান ক্ষুন্ন করার একটি অপপ্রয়াস। সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় সবধরনের হয়রানি থেকে সুরক্ষিত থাকার অধিকার রাখেন। 

গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউন্নবী রাজুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা,সহ-সভাপতি শফিউল ইসলাম,যুগ্ম সম্পাদক জাভেদ হোসেন ও মিলন খন্দকার সহ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা। 

ঘটনার চব্বিশ ঘন্টা পরও অভিযুক্ত ওই আইনজীবী বিশু তার অশোভন আচরণের জন্য দুঃখ প্রকাশ না করায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা অবিলম্বে জেলা বারের কাছে এ ঘটনার প্রতিকার দাবি করেন। তারা এব্যাপারে সংখ্যাগরিষ্ঠ আইনজীবীর সহযোগিতাও কামনা করেন।


ভিওডি বাংলা/ইমন মিয়া/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু