• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : গণশিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ১৯ আগস্ট ২০২৫, ০৭:৪২ পি.এম.
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। সংগৃহীত ছবি

সব ধরনের বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, আমাদেরকে সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি, নিজ নিজ কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে।

তিনি বলেন, শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকীতে আমাদেরকে দুটি শিক্ষা বুকে ধারণ করতে হবে। একটি হচ্ছে, সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকা; আর অন্যটি হচ্ছে, আত্মশক্তিতে বলীয়ান হয়ে নিজেদের কর্তব্যকর্মে নিয়োজিত হওয়া।

তিনি আরও বলেন, সমন্বয়বাদিতা ও ধর্মীয় সহনশীলতা এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সংস্কৃতিক বৈশিষ্ট্য হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। সবাইকে ধর্মীয় সহনশীলতা চর্চার আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির উপদেষ্টা কাজল‌ দেবনাথ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বাসুদেব ধর, মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির উপদেষ্টা সুব্রত চৌধুরি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক