• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

বনানীর ‘সিসা বারে’ রাব্বি হত্যার প্রধান আসামির দায় স্বীকার

নিজস্ব প্রতিবেদক    ১৯ আগস্ট ২০২৫, ০৫:১৭ পি.এম.
রাহাত হোসেন রাব্বি -ছবি সংগৃহীত

রাজধানীর বনানী এলাকার ‘সিসা বারে’ ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বি খুনের ঘটনায় প্রধান আসামি আব্দুল মালেক মুন্না দায় স্বীকার করেছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া মুন্নার জবানবন্দি রেকর্ড করেন। এদিন তাকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে আনা হয়। মুন্না দায় স্বীকার করায় মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই আমজাদ শেখ আদালতের কাছে জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। জবানবন্দি শেষে মুন্নাকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন:  বনানীর ‘সিসা বারে’ যুবক হত্যায় ৪ আসামি রিমান্ডে

আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব ১৫ আগস্ট কুমিল্লা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে। এর আগে মুন্নার তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

ঘটনা ঘটেছিল ১৪ আগস্ট ভোর ৫:৩০ টার দিকে, ‘৩৬০ ডিগ্রি’ নামের সিসা বারের সিঁড়িতে নেমে যাওয়ার সময়। গুরুতর আহত রাব্বিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় ১৫ আগস্ট রাব্বির বাবা রবিউল আউয়াল বনানী থানায় মামলা করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’