• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

সৈয়দপুরে পৌর কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

নীলফামারী প্রতিনিধি    ১৮ আগস্ট ২০২৫, ০৫:৫৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার দুই কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে সাধারণ কর্মকর্তা ও কর্মচারীরা। পাশাপাশি তারা কর্মবিরতিতে গেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে সৈয়দপুর শহরের কলাহাটিতে অবৈধ দখলদারদের বাধা দিতে গেলে পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজন শাহ, সাংগঠনিক সম্পাদক মোকছেদ আলীসহ কয়েকজন দখলদারদের হামলার শিকার হন ওই দুই জন কর্মকর্তা বর্তমান সৈয়দপুর (১০০ শয্যা হাসপাতালে) চিকিৎসাধীন রয়েছে।

এই ঘটনার প্রতিবাদে সোমবার (১৮ আগস্ট) সকালে পৌরসভা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা দুপুর পর্যন্ত এ কর্মসূচি চলার। পরে বিকেলে বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ করে পৌরসভার সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ করে, সমাবেশে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুর-ই আলম সিদ্দিকী, নির্বাহী প্রকোশলী শহিদুল ইসলাম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক  পৌর কাউন্সিলর মোঃ শাহীন আকতার শাহীন, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, বিএনপি নেতা শওকত হায়াত শাহ, সাবেক কাউন্সিলর আব্দুল খালেক সাবু, পৌর অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দপুর পৌরসভার হিসাব রক্ষক আবু তাহের, প্রকৌশলী এমএ খালেক, সাঈদ, প্রমুখ কর্মসূচিতে বক্তব্য দেন। তারা বলেন,‘দখলদারদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

এদিকে কর্মবিরতির কারণে পৌরসভার সব নাগরিক সেবা বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু