• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া : জাকের আলি

স্পোর্টস ডেস্ক    ১৮ আগস্ট ২০২৫, ০৩:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

এশিয়া কাপকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। মাঠের অনুশীলনের ফাঁকে সোমবার (১৮ আগস্ট) মিরপুরে সংবাদ সম্মেলনে উপস্থিত হন জাকের আলি অনিক। সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এবারের আসরে লক্ষ্য একটাই, চ্যাম্পিয়ন হওয়া।

গণমাধ্যমকে জাকের বলেন, ‘আমরা এবার এশিয়া কাপে ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি, আমি সহ দলের সবাই এটা বিশ্বাস করে।

সাম্প্রতিক সময়ে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সব ক্রিকেটারকে আলাদাভাবে পাওয়ার হিটিং শেখাচ্ছেন জুলিয়ান। প্রত্যেককে যার যার সামর্থ্যের চূড়ায় নিয়ে যেতে চান এই ইংলিশ কোচ।

জাকের বলেন, ‘জুলিয়ান পাওয়ার হিটিংয়ে আমাদের কিছু স্কিল নিয়ে কাজ করছে, কিভাবে কোন জায়গায় কার কতখানি উন্নতি করা যায়, এসব নিয়েই কাজ করছে।

এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। সবশেষ টানা দুটি সিরিজ জয়ের অভিজ্ঞতা ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খানও বলেছিলেন, এবারের আসরে বাংলাদেশ শিরোপা জিততে সক্ষম হবে বলে তিনি শতভাগ নিশ্চিত।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানকে কাঁপিয়ে দেওয়া রানাকে নিয়ে আইসিসির পোস্ট
পাকিস্তানকে কাঁপিয়ে দেওয়া রানাকে নিয়ে আইসিসির পোস্ট
দাপুটে পারফরম্যান্সে জয় দিয়ে প্রত্যাবর্তন
দাপুটে পারফরম্যান্সে জয় দিয়ে প্রত্যাবর্তন
বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্তে কমিটি গঠন
বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্তে কমিটি গঠন