• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

রাজবাড়ীতে জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী প্রতিনিধি    ১৭ আগস্ট ২০২৫, ০৪:৪৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীতে অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক সমিতি।

রোববার (১৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্বারকলিপি প্রদান করা হয়।

এর আগে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক সমিতির সভাপতি আলাউদ্দিন তালুকদার।

সমাবেশে বক্তব্য রাখেন কৃষক সমিতির কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মানিক মজুমদার, কমিউনিস্ট পার্টি রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ মিঞা, ফরিদপুর সদর উপজেলার কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক নূর আব্দুল্লাহ সাইদ, কৃষক সমিতির নেত্রী জাহানারা বেগম ও মঞ্জুয়ারা বেগম।

বক্তারা অভিযোগ করেন, সুলতানপুর ইউনিয়নের খলিশা রামকান্তপুর এলাকার প্রায় ১০০ একর কৃষিজমি সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ডুবে যাচ্ছে। খলিলপুর কুমার নদী থেকে খলিশা রামকান্তপুর সংযোগ খালের পশ্চিম মুখ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি পুকুর কেটে বন্ধ করে দেওয়ায় পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে কৃষকরা জমিতে ধান রোপণ করতে পারছেন না। যারা ইতোমধ্যে রোপণ করেছেন, তাদের ধান তলিয়ে নষ্ট হয়ে গেছে।

তারা বলেন, প্রতিবছর একই সমস্যায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখনই স্থায়ী সমাধান না হলে শুধু এ মৌসুম নয়, সামনের রবি মৌসুমের ফসলও মারাত্মক হুমকির মুখে পড়বে। কৃষিজীবী পরিবার রক্ষায় অচল খাল সচল করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানান বক্তারা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার