• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

এআই দাবা প্রতিযোগিতা

মাস্কের গ্রোককে হারিয়ে বাজিমাত চ্যাটজিপিটির নির্মাতাদের

আন্তর্জাতিক ডেস্ক    ১৭ আগস্ট ২০২৫, ১২:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

সম্প্রতি অনুষ্ঠিত এক ব্যতিক্রমী দাবা প্রতিযোগিতায় অংশ নিয়েছে বিশ্বের শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো। মানুষের পরিবর্তে অংশ নেয় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ভিত্তিক এআই সিস্টেমগুলো। তিন দিনের এই জমজমাট প্রতিযোগিতার ফাইনালে ইলন মাস্কের এক্সএআই নির্মিত ‘গ্রোক ৪’-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ওপেনএআই-এর চ্যাটজিপিটি।

প্রতিযোগিতায় অংশ নেয় মোট ৮টি এআই মডেল-যার মধ্যে ছিল ওপেনএআই, এক্সএআই, গুগল, অ্যানথ্রপিক, চীনা নির্মিত ডিপসিক ও মুনশট এআই-সহ অন্যান্য মডেল।

ফাইনালের শুরুতে এগিয়ে ছিল গ্রোক, তবে ম্যাচের শেষদিকে চ্যাটজিপিটি কৌশলী চাল দিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে। একাধিক ভুল করে বসে গ্রোক, যার সুযোগ নিয়ে স্যাম অল্টম্যানের নেতৃত্বাধীন ওপেনএআই জয় ছিনিয়ে নেয়।

এই আয়োজন প্রমাণ করেছে, শুধু ভাষা প্রক্রিয়াজাতকরণেই নয়, যুক্তিবোধ ও কৌশল নির্ভর গেমেও আধিপত্য বিস্তার করতে সক্ষম আধুনিক এআই প্রযুক্তি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মামলা হলেও গ্রেপ্তার হয়নি দুই পুলিশ, ওসিকে ঘিরে নতুন প্রশ্ন
ক্রিকেটার নাঈমকে মারধর মামলা হলেও গ্রেপ্তার হয়নি দুই পুলিশ, ওসিকে ঘিরে নতুন প্রশ্ন
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
লেবাননে দখল করা অবস্থান ছাড়ছে না ইসরায়েল: নেতানিয়াহু
লেবাননে দখল করা অবস্থান ছাড়ছে না ইসরায়েল: নেতানিয়াহু