• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

ট্রাম্প-জেলেনস্কির ফোনালাপ, সোমবার ওয়াশিংটনে বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক    ১৬ আগস্ট ২০২৫, ০৫:২১ পি.এম.
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প- ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য আগামী সোমবার (১৮ আগস্ট) ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এর আগে আলাস্কায় ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হলেও কোনও চুক্তি হয়নি। ওই আলোচনার পরই ট্রাম্পের আমন্ত্রণে জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফরের সিদ্ধান্ত নেন। 

ওয়াশিংটন সফরের আগে দুই নেতা এক ঘণ্টারও বেশি সময় টেলিফোনে কথা বলেন। আলোচনায় ইউক্রেন যুদ্ধ, সম্ভাব্য যুদ্ধবিরতি, ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের ভূমিকাসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘কোনও সমঝোতা হয়নি, তবে আমরা আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত।’ তিনি জেলেনস্কির সঙ্গে আসন্ন বৈঠককে শান্তি প্রক্রিয়ায় অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন।

কূটনৈতিক সূত্র জানায়, ওয়াশিংটনে অনুষ্ঠেয় বৈঠকে যুদ্ধবিরতির সম্ভাবনা, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পশ্চিমা সমর্থন আরও জোরদারের বিষয়গুলো প্রধান এজেন্ডা হিসেবে উঠে আসবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক