• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

রাজবাড়ীতে ৭ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ

রাজবাড়ী প্রতিনিধি    ১৬ আগস্ট ২০২৫, ০৫:০৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের মাশালিয়া বিলে অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ১৫শ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে প্রশাসন। পরে জব্দকৃত জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় একজন জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত বালিয়াকান্দি থানা পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় বিলের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় তিন শতাধিক চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে সেগুলো রাজবাড়ী পৌর শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠে জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসীন হাসান।

অভিযান চলাকালে মাশালিয়া বিল সংলগ্ন এলাকায় স্থানীয় জনগণকে জীববৈচিত্র্য ও পোনা মাছ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালানো হয়।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসীন হাসান বলেন, “মৎস্যভাণ্ডার খ্যাত মাশালিয়া বিলের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাছের প্রজনন নিশ্চিত করতেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন, আনসার সদস্য ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরে “ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট (মৎস্য অধিদপ্তর অংশ)” এর আওতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু