• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

রাজবাড়ীতে বিএনপি নেতার হামলায় ইতালি প্রবাসী আহত

রাজবাড়ী প্রতিনিধি    ১৬ আগস্ট ২০২৫, ০৫:০০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিএনপি নেতা নেতৃত্বে হামলায় ইতালি প্রবাসী মো. মাসুম শেখ (৪৫) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় তাকে থানা পুলিশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আহত মাসুম শেখ বালিয়াকান্দি হাসপাতাল এলাকার সামাদ শেখের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুম শেখ সাংবাদিকদের জানান, জীবিকার তাগিদে ২০০৭ সালে ইতালি যান তিনি। এ সময় তার স্ত্রী বালিয়াকান্দি কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তখন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নুর ছেলে ছাত্রদল নেতা খোন্দকার শফিউল আজম শিবলু তার স্ত্রীকে উত্যক্ত করতেন। এ ঘটনায় মামলা হয়, যদিও পরে তিনি মামলা তুলে নেন।

মাসুম শেখ অভিযোগ করেন, দেশে ফেরার পর শুক্রবার জুমার নামাজ শেষে পিতার কবর জিয়ারত করে ফেরার পথে চুন্নু ও তার ছেলে শিবলুসহ কয়েকজন তার কাছে ১০ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তিনি আরও জানান, থানায় মামলা দায়ের করতে চাইলে তা গ্রহণ করা হয়নি।

এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নুর ছেলে খোন্দকার শফিউল আজম শিবলুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, “একটি ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ইতালি প্রবাসীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তবে তিনি এখনো কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ