• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে শাস্তি প্রক্রিয়াধীন: আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক    ১৫ আগস্ট ২০২৫, ০৪:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শুক্রবার (১৫ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অভিযোগ সম্পর্কে সেনাবাহিনী আগেই অবগত ছিল এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত কর্মকর্তাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং একটি উচ্চপর্যায়ের তদন্ত বোর্ড গঠন করা হয়েছে।

আইএসপিআর আরও জানায়, অভিযোগকারী একজন প্রাক্তন সেনা কর্মকর্তার সাবেক স্ত্রী, যিনি বর্তমানে কারাদণ্ডপ্রাপ্ত। ঘটনার সংবেদনশীলতা ও সংশ্লিষ্ট নারীর মর্যাদা বিবেচনায় সেনাবাহিনী যথাযথ সাবধানতার সঙ্গে সেনা আইন অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং সেনাবাহিনী এ ধরনের অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। সেনাবাহিনী নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রতিটি অভিযোগ যথাযথভাবে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী