• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

রোহিতকে নিয়ে ইরফানের খোলামেলা মন্তব্য

স্পোর্টস ডেস্ক    ১৫ আগস্ট ২০২৫, ০৩:৪৩ পি.এম.
রোহিত শর্মা-ছবি সংগৃহীত

২০২৪ সালের ডিসেম্বরে সিডনি টেস্ট ঘিরে ফের আলোচনায় রোহিত শর্মা। ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান জানালেন, সেই ম্যাচে রোহিত নিজেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন, আর পরিস্থিতির কারণে অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশংসা জানাতে বাধ্য হয়েছিলেন সবাই।

অস্ট্রেলিয়া সফরের সময় রোহিত শর্মা ছিলেন টেস্টে চরম অফফর্মে। সিডনিতে না খেলার সিদ্ধান্ত নিয়ে শুরু হয় নানা জল্পনা-এটা কি তার নিজস্ব সিদ্ধান্ত, নাকি টিম ম্যানেজমেন্টের চাপ? রোহিত পরে পরিষ্কার করে জানান, খেলতে চাননি তিনিই। যদিও কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে এ নিয়ে কিছু মতবিরোধ হয়েছিল।

ইরফান পাঠান বলেন, ‘সাদা বলের ক্রিকেটে রোহিত অনন্য, কিন্তু গত বছর টেস্টে তার গড় ছিল মাত্র ৬। আমার মতে, তিনি যদি অধিনায়ক না হতেন, তবে হয়তো আর দলে সুযোগই পেতেন না।’

তিনি আরও জানান, রোহিত যেহেতু সেই সময় সম্প্রচারকারী সংস্থার আমন্ত্রণে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাই সম্মান জানিয়ে তাকে সমর্থন করতে হয়েছিল।

উল্লেখ্য, সিডনি টেস্টই ছিল রোহিত শর্মার টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ। এরপরই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানান তিনি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার