• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল ডিপোতে ইউক্রেনের হামলা


প্রকাশ:  ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৭ পি.এম.
শেয়ার করুন 0
রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল ডিপোতে ইউক্রেনের হামলা

রাশিয়ার পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ তেলের ডিপোতে হামলা চালিয়েছে ইউক্রেন। ড্রোন দিয়ে চালানো হামলা চালানোর ফলে ডিপোতে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয় সময় বুধবার (১১ ডিসেম্বর) ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার যে ডিপোতে হামলা চালিয়েছে, তা সামরিক সরবরাহের জন্য একটি গুরুত্বপূর্ণ পাইপলাইন। এখান থেকে বাহিনীকে জ্বালানি সরবরাহ করা হয়।

সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, রাতভর হামলার কারণে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের ওই কারাগারে ব্যাপক অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে।

ব্রায়ানস্কের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ ড্রোন হামলার পর 'একটি উৎপাদন কেন্দ্রে' আগুন লাগার কথা স্বীকার করেন। তবে তা নিভিয়ে ফেলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

টেলিগ্রাম পোস্টে তিনি বলেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অপারেশনাল এবং জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে কাজ করছে।

সোভিয়েত-নির্মিত দ্রুজবা তেল পাইপলাইনের মাধ্যমে পশ্চিম সাইবেরিয়া এবং কাস্পিয়ান সাগরের ক্ষেত্রগুলো থেকে ইউরোপের বাজারগুলোতে তেল সরবারহ করে রাশিয়া। ব্রায়ানস্ক অঞ্চলের মধ্য দিয়ে পাইপলাইনটি বাল্টিক সাগর পর্যন্ত বিস্তৃত।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজাদ জম্মু ও কাশ্মীর আইনসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। ছবি: সংগৃহীত
৭ আসনে এগিয়ে পিএমএল-এন, পিপিপির দখলে ৩
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান