• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

জাপানে বিকেএসপি ফুটবল দলের জয়

স্পোর্টস ডেস্ক    ১৪ আগস্ট ২০২৫, ০৪:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

জাপানের ফুকুওয়ায় অনুষ্ঠিত টকাই বিশ্ববিদ্যালয় আয়োজিত আমন্ত্রণমূলক অনূর্ধ্ব-১৭ ফুটবল ফেস্টিভ্যালে অংশ নিচ্ছে বিকেএসপি অনূর্ধ্ব-১৭ দল।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্থানীয় সময় সকালে ফুকুওয়ার গ্লোবাল অ্যারেনা মাঠে টকাই বিশ্ববিদ্যালয় হাই স্কুল দলকে ১-০ গোলে পরাজিত করেছে তারা। ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি আসে ৭০তম মিনিটে রিফাত কাজীর পা থেকে।

প্রথমার্ধে কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেও দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক কৌশলে নামে বিকেএসপি। সেই কৌশলেই আসে কাঙ্ক্ষিত গোল। জয়ের নায়ক রিফাত কাজী হলেও গোলরক্ষক আলিফের গুরুত্বপূর্ণ কয়েকটি সেভ দলকে এগিয়ে রাখতে বড় ভূমিকা রাখে।

যদিও এটি একটি প্রীতি ম্যাচ, তবুও জাপানে থাকা বাংলাদেশি প্রবাসীরা কিশোর ফুটবলারদের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন। দলটির কোচ হাসান আল মাসুদ জাপান থেকে এই তথ্য জানিয়েছেন।

আজ কোচ হাসান আল মাসুদের জন্মদিন। এই দিনে জয় তুলে নিয়ে খেলোয়াড়রা কোচকে বিশেষ উপহার দিয়েছেন। উল্লেখ্য, তিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান সহকারী কোচ হাসান আল মামুনের ভাই।

বিকেএসপি এতদিন ভারতে সুব্রত কাপে অংশ নিলেও এবারই প্রথম দলটি জাপানে খেলছে। উন্নত পরিবেশে খেলে ফুটবলারদের মান উন্নয়নের লক্ষ্যেই এই সফর। এ সফরে মোট তিনটি ম্যাচ খেলবে বিকেএসপি। আগামীকাল তাদের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেভিডের হ্যাটট্রিকে ৯ জনের কাতারকে উড়িয়ে দিল কানাডা
ডেভিডের হ্যাটট্রিকে ৯ জনের কাতারকে উড়িয়ে দিল কানাডা
নেইমারকে ছাড়াই হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল
নেইমারকে ছাড়াই হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড