• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

অবৈধ পাথরসহ সিলেটে ৭০ ট্রাক জব্দ

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি    ১৪ আগস্ট ২০২৫, ০১:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথর এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচারের বিরুদ্ধে বুধবার (১৩ আগস্ট) রাত থেকে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর পর্যন্ত টানা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

অভিযানে প্রায় ১৩০টি যানবাহনে তল্লাশি চালানো হয়। এর মধ্যে ৭০টি ট্রাকে সাদাপাথর এলাকার আনুমানিক ৩৫ হাজার ঘনফুট অবৈধ পাথর পাওয়া যায়। জব্দ করা পাথরগুলো ধলাই নদীতে ফের প্রতিস্থাপন করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা।

জেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ পুনরুদ্ধারের লক্ষ্যে পাথরগুলো নদীতেই ফেরত দেওয়া হচ্ছে। পাশাপাশি পাথর লুটে জড়িত প্রভাবশালী চক্রের সদস্যদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী রাত থেকেই অভিযান চালাচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে সাদাপাথর এলাকায় একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচারের সঙ্গে জড়িত। সম্প্রতি এ কার্যক্রম এতটাই বৃদ্ধি পেয়েছে যে, ধলাই নদীর তীরবর্তী জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য চরম হুমকির মুখে পড়েছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা বলেন, ‘প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের স্বার্থে অভিযান অব্যাহত থাকবে। যারা অবৈধভাবে পাথর উত্তোলন, মজুত কিংবা পাচারের সঙ্গে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।’

প্রশাসন জানিয়েছে, অভিযানে জব্দকৃত সব পাথর উদ্ধার এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় না আনা পর্যন্ত এই অভিযান চলমান থাকবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার