• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

সিলেটে সাদাপাথর লুটপাটে প্রশাসন দায়ী: দুদক

নিজস্ব প্রতিবেদক    ১৩ আগস্ট ২০২৫, ১০:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র ‘সাদাপাথর’ থেকে নজিরবিহীন পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের দায়িত্বে অবহেলার অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৩ আগস্ট) দুদকের সিলেট কার্যালয়ের একটি দল সাদাপাথর এলাকা পরিদর্শন করে। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুদকের উপপরিচালক রাফি মো.নাজমুস সাদাত।

তিনি বলেন, প্রাকৃতিক এই সম্পদ রক্ষা করার মূল দায়িত্ব স্থানীয় প্রশাসনের। তাদের আরও সতর্ক এবং কার্যকর ভূমিকা রাখা উচিত ছিল। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোসহ যেসব সংস্থা এর সঙ্গে যুক্ত, তাদেরও এই লুটপাট ঠেকাতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল।

দুদকের এই কর্মকর্তা বলেন, এখানে শত শত কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ লুট করা হয়েছে। পর্যটকরা সাদাপাথর দেখতে এসে হতাশ হচ্ছেন।

তিনি বলেন, আশপাশের অনেক স্টোন ক্রাশার মিলে এখান থেকে পাথর নিয়ে ভাঙা হয়। আমরা জানতে পেরেছি, এই লুটের সঙ্গে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়ী এবং আরও উচ্চপর্যায়ের অনেকে জড়িত।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী