• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা

গোপালগঞ্জ প্রতিনিধি    ১৩ আগস্ট ২০২৫, ০৯:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন একজন আওয়ামী লীগ ও আরেকজন কৃষক লীগ নেতা। বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বাজারে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তাঁরা।

পদত্যাগী নেতারা হলেন টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নওশের ফকির (৬০) ও একই ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী (৫৫)।

সংবাদ সম্মেলনে ওই দুই নেতা বলেন, ‘গত ১০ বছর আমরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালন করতে পারছি না। তাই আমরা স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করলাম। শিগগিরই লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেব। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই।’

এ সময় স্থানীয় টুকু মিয়া শেখ, মিলন শেখ, রুনু শেখ, মফিজ খান, রুবেল মোল্লাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার