• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঈদযাত্রার প্রথম দিনে সড়কে ১৬ প্রাণহানি হামের রোগী ও জরুরি সেবায় নিয়োজিত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল পাকিস্তান কি পারবে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে? চাঁন-তারা জামে মসজিদের জানাজার ঘর উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক ২৫ মে থেকে পরবর্তী এক বছর ‘নজরুল বর্ষ’: প্রধানমন্ত্রী টাকা দিয়ে মীমাংসার প্রস্তাব, ধর্ষণের শিকার কিশোরীর গলায় ফাঁস ঈদযাত্রায় শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেলপথ সচিব রামিসার হত্যাকারীর ‘সর্বোচ্চ শাস্তি’ এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী বন্ধ কারখানা পুনরায় চালু: ৬০ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা ধর্ষণ-নির্যাতনে ‘জিরো টলারেন্স’ চায় ১৫৬ সংগঠন

গাজায় সহায়তা নিতে গিয়ে ৩১ নিহত, অনাহারে মৃত্যু ৫

আন্তর্জাতিক ডেস্ক    ১৩ আগস্ট ২০২৫, ০২:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৫৯৯ জনে, আহত হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮৮ জন।

মঙ্গলবার (১২ আগস্ট) বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও অন্তত ১০০ জন, যাদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার হয়েছে ধ্বংসস্তূপ থেকে। আহত হয়েছেন আরও ৫১৩ জন।

এছাড়া, মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও ৩১ জন, আহত ৩৮৮ জন। এর ফলে ২৭ মে থেকে এখন পর্যন্ত সহায়তা নিতে গিয়ে নিহত হয়েছেন ১ হাজার ৮৩৮ জন, আহত ১৩ হাজার ৪০৯ জন।

গাজায় চলমান দুর্ভিক্ষ পরিস্থিতিও ভয়াবহ রূপ নিচ্ছে। গেল ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন আরও ৫ জন, যাদের মধ্যে রয়েছে ২ শিশু। এ নিয়ে এ ধরনের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৭ জন, এর মধ্যে শিশু ১০৩ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, বহু মরদেহ এখনো ধ্বংসস্তূপ ও সড়কে পড়ে থাকলেও অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীরা নিরাপত্তার অভাবে তা উদ্ধার করতে পারছেন না।

অপরদিকে, গত ১৮ মার্চ থেকে ইসরায়েল ফের হামলা শুরু করার পর আরও ১০ হাজার ৭৮ জন নিহত এবং ৪২ হাজার ৪৭ জন আহত হয়েছেন। এই হামলা জানুয়ারির যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি লঙ্ঘন করে চালানো হয়।

এছাড়া, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইতোমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে, ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও গণহত্যার মামলা চলছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চীনে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ৮২
চীনে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ৮২
ছেলের বিয়েতে থাকবেন না ট্রাম্প
ছেলের বিয়েতে থাকবেন না ট্রাম্প
বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক
বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক