• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

যশোরে মধ্যরাতে যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা

যশোর প্রতিনিধি    ১৩ আগস্ট ২০২৫, ০১:২৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

যশোরে মধ্যরাতে এক যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বত্তরা।

নিহত যুবলীগ নেতার নাম রেজাউল ইসলাম। তিনি সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (১২ আগস্ট) দিনগত মধ্যরাত বারোটার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত। নিহত রেজাউল ইসলাম ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাতে একদল দুর্বৃত্ত তাকে বাড়ি থেকে ধরে নিয়ে বাড়ির পাশেই গলাকেটে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, নিহত রেজাউল ইসলাম যুবলীগের রাজনীতির সাথে যুক্ত এবং স্থানীয় পর্যায়ের নেতা ছিলেন। তবে তার পদ পদবি নিশ্চিত হওয়া যায়নি। তার নামে একাধিক মামলা রয়েছে । এই হত্যাকাণ্ডের পর থেকে পুরো এলাকায় ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু