• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

বিএনপি'র প্রতি আমার করুনা হয়- সৈয়দ ফয়জুল করীম

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি    ১২ আগস্ট ২০২৫, ০৮:৩০ পি.এম.
বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম। ছবি: ভিওডি বাংলা

আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি এমন একটি দল, সেখানে যদি একটি ফেরেশতা ঢুকে, তাহলে সে আজাজ্বিল হয়ে বের হবে। আর ইসলামী দলগুলা এমন ভালো দল, আজাজ্বিল হয়ে ঢুকলে ফেরেশতা হয়ে বের হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম।

মঙ্গলবার (১২ আগস্ট ) বিকেলে শহরের আজিম উদ্দিন স্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গনহত্যার বিচার, সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এক গণসমাবেশে এসব কথা বলেন তিনি।

ফয়জুল করীম বলেন, বিএনপি'র প্রতি আমার করুনা হয়। যাদের দ্বারা চোখ খোললা, আজকে তাদেরকেই নিন্দা করতেছ। তাদের বিরুদ্ধে কেইস দিয়েছো, আজকে তারেক জিয়া বাংলাদেশ ফেরার স্বপ্ন দেখত না, আজকে তোমাদের নেত্রীকে চিকিৎসা করানোর জন্য বিদেশে পাঠাতে পারতা না, যদি জুলাই আন্দোলন বাংলাদেশে না হতো। আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে ও ইসলামের বিপক্ষে। আগামী নির্বাচন হবে এদেশের পক্ষে ভারতের বিপক্ষে। 

তিনি বলেন, আমার বক্তৃতার কারণে নাকি পাথর লুট হয়েছে, আমি মনে করি পরিবেশ উপদেষ্টা ব্যর্থ হয়েছে, বরং তিনি লুট করার ব্যবস্থা করে দিয়েছেন আপনারা কি মনে করেন এই পাথর একদিনেই লুট হয়েছে মাসকে মাস লুট হয়েছে, লুট করার কারণে কি হয়েছে বহিষ্কার করা হয়েছে, মাসকে মাস যখন লুট হয়েছে তখন কিন্তু বহিষ্কার করা হয়নি আমি আগেই বলেছি চাঁদা তুললে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, ভাইরাল হলে গ্রেফতার । এতদিন চাঁদা তুলছে বহিষ্কার হয়নি, এখন ধরা পড়ছে এখন বহিষ্কার দেখছেন কি অবস্থা।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী দেলোয়ার হোসাইন সাকী, জি এম রুহুল আমীন, জাতীয় উলামা মাশায়েক আইম্মা পরিষদ এর সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাওলানা আজীজুর রহমান জার্মানি প্রমুখ।

গনসমাবেশে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে ইসলামী আন্দোলনের হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ