• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

জাতীয় যুব পুরস্কার পেলেন ১৬ জন

নিজস্ব প্রতিবেদক    ১২ আগস্ট ২০২৫, ০৬:৪৭ পি.এম.
জাতীয় যুব পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।। সংগৃহীত ছবি

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সফল আত্মকর্মী হিসেবে ১২ জন ও যুব সংগঠক ক্যাটাগরিতে চার জনসহ মোট ১৬ জনকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, শেখ মইনউদ্দিন ও যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক ডা. গাজী সাইফুজ্জামান।

যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, সরকার প্রযুক্তি খাতের উন্নয়নে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা যাচাই, ইন্টারনেট খরচ কমানো, আধুনিক আইসিটি অবকাঠামো নির্মাণ, স্টার্ট-আপ ইকোসিস্টেম গঠন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) বিভিন্ন খাতে বিশেষ উদ্যোগ নিয়েছে। সম্প্রতি ই-স্পোর্টসকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং খাতটির বিকাশে প্রয়োজনীয় আইন প্রণয়নের কাজ চলছে।

তিনি বলেন, তরুণরাই দেশের সবচেয়ে বড় সম্পদ। সরকার প্রশিক্ষণ, ঋণ ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে যুব উন্নয়ন অব্যাহত রেখেছে। অধিদফতর প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের জুন পর্যন্ত ৬৪ জেলা কার্যালয় ও ৭০ প্রশিক্ষণ কেন্দ্রে প্রায় ৭৪ লাখ যুবক-যুবতী প্রশিক্ষণ নিয়েছেন। পাশাপাশি বিভিন্ন কর্মসূচির আওতায় প্রায় ১১ লাখ যুবক ২ হাজার ৭০০ কোটি টাকার বেশি ঋণ পেয়েছেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক