• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী জুলাই শহীদ-যোদ্ধাদের নিয়ে জামায়াতের জাতীয় সমাবেশ আজ কর্মসূচি নির্ধারণে শনিবার বৈঠকে বসছে বিএনপি ফ্যাসিবাদে ফিরলে রাজপথেই পতন ঘটানো হবে: ইসহাক সরকার কৃষকের সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রী জ্বালানি মূল্যবৃদ্ধির প্রভাব পণ্যমূল্যে সীমিত থাকবে: বাণিজ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে ক্ষমতার রাজনীতি মাথাচাড়া দিচ্ছে: নাহিদ ইসলাম হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হরমুজ প্রণালিতে 'বন্ধু' দেশগুলোর ফি মওকুফের ঘোষণা

সুন্দর হাসি ও মুখের সৌন্দর্যে ঝকঝকে দাঁত

লাইফস্টাইল    ১২ আগস্ট ২০২৫, ০২:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

সুন্দর হাসি ও মুখের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে উজ্জ্বল, ঝকঝকে দাঁতের উপর। কিন্তু অনেকের দাঁতে হলুদ ছোপ বা দাগ দেখা যায়, যা নিয়মিত যত্ন নেওয়ার পরেও দূর হয় না। তবে চিন্তার কিছু নেই- ঘরোয়া কিছু সহজ উপায়ে এই সমস্যার সমাধান সম্ভব। 

দাঁতের হলুদ দাগ দূর করার ঘরোয়া উপায়:

কলার খোসা: দাঁতের হলুদ দাগ দূর করতে কলার খোসা বেশ কার্যকর। কলার খোসার ভেতরের নরম অংশ দাঁতে ঘষে নিন। এতে থাকা পটাশিয়াম, ম্যাংগানিজ ও ম্যাগনেশিয়াম দাঁতের দাগ দূর করতে সাহায্য করে।

স্ট্রবেরি ও বেকিং সোডা: একটি পাকা স্ট্রবেরি চটকে তাতে আধা চা চামচ বেকিং সোডা মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই মিশ্রণ দিয়ে দাঁত ব্রাশ করুন। এটি দাঁতের সাদা ভাব ফিরিয়ে আনতে সহায়তা করে।

অলিভ অয়েল: প্রতিদিন দাঁত ব্রাশ করার তিন মিনিট আগে তুলায় কিছুটা অলিভ অয়েল লাগিয়ে দাঁতে ঘষুন। নিয়মিত ব্যবহারে হলুদ দাগ ধীরে ধীরে হালকা হয়ে যাবে।

লেবু ও বেকিং সোডা: আধা চা চামচ বেকিং সোডার সঙ্গে সমপরিমাণ লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই মিশ্রণ দাঁতে মাত্র দুই মিনিট লাগিয়ে রাখুন। এরপর সাধারণ টুথপেস্ট দিয়ে ব্রাশ করে ফেলুন। তবে এটি সপ্তাহে একবারের বেশি ব্যবহার না করাই ভালো, কারণ অতিরিক্ত ব্যবহার দাঁতের এনামেল ক্ষয় করতে পারে।

নিয়মিত যত্নেই ঝকঝকে দাঁত
সপ্তাহে একবার এই ঘরোয়া উপায়গুলো অনুসরণ করলে দাঁতের প্রাকৃতিক উজ্জ্বলতা বজায় থাকবে এবং হাসিও হবে আরও প্রাণবন্ত।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ
রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ
গরমে সজনে ডাঁটা, স্বাদে-গুণে শরীর রাখে সতেজ
গরমে সজনে ডাঁটা, স্বাদে-গুণে শরীর রাখে সতেজ
কয়েক ধাপে সহজেই ঝলমলে বৈশাখী সাজ
কয়েক ধাপে সহজেই ঝলমলে বৈশাখী সাজ