• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আইন করে শিক্ষাপ্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে : রাকিব

সিলেট প্রতিনিধি    ১১ আগস্ট ২০২৫, ০৪:০৭ পি.এম.
এমসি কলেজ ছাত্রদলের কাউন্সিল ও সম্মেলন উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাকিবুল ইসলাম রাকিব। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, একাত্তরে মানবতাবিরোধী রাজনীতিকে যারা এখনো ধারণ করে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্রসমাজের নৈতিক দায়িত্ব। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আইন করে গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবি জানাই।

সোমবার (১১ আগস্ট) দুপুরে সিলেটের মুরারীচাঁদ (এমসি) কলেজ ছাত্রদলের কাউন্সিল ও সম্মেলন উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। দীর্ঘ ২১ বছর পর সিলেট এমসি কলেজ ছাত্রদলের কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। 

রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্রদল প্রকাশ্যে ছাত্র রাজনীতি করে। তাই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করি। শিক্ষার্থীরা এখনো গেস্টরুম-গণরুমের ট্রমা কাটাতে পারেনি। তবে ছাত্রদল সেই রাজনীতি থেকে পরিবর্তন এনে শিক্ষার্থীবান্ধব রাজনীতিতে এগিয়ে যাবে।

রাকিব বলেন, অতীতে ছাত্র রাজনীতির কার্যক্রম বিশেষত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সাধারণ শিক্ষার্থীরা এখনো আতংকিত, তারা এখনো ট্রমার মধ্যে রয়েছে। তাই অনেক সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র রাজনীতি নিয়ে এক ধরনের অনীহা আছে। কিন্তু বাংলাদেশ ছাত্রদল ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষাবান্ধব রাজনীতি চালিয়ে যাবে।

এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহমদ সাগর ও সদস্যসচিব মোহাইমিনুল হক তপুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইব্রাহিম কার্দি, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক