• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে বাংলাদেশিদের ফেরানোর প্রস্তুতি লারিজানির মৃত্যুর প্রতিশোধে তেলআবিবে আইআরজিসির বড় হামলা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার ব্যাংক খোলা

চিরকুটে ‘প্রস্তুত হ রাজাকার’, এনসিপি নেতাকে হুমকি

রাজশাহী ব্যুরো    ১০ আগস্ট ২০২৫, ০৮:১০ পি.এম.
হুমকিসূচক চিরকুট ও কাফনের কাপড় । সংগৃহীত ছবি

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বাড়ির সামনে কাফনের কাপড় ও হুমকিসূচক চিরকুট ফেলে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে লেখা ছিল, ‘প্রস্তুত হ রাজাকার। বাপ-মায়ের দোয়া নে। তোদের দিন শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

হুমকিপ্রাপ্ত নেতা খালিদ হাসান মিলু এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক। তার বাড়ি মোহনপুর উপজেলার ধুরইল গ্রামে।

মিলুর অভিযোগ, শনিবার (৯ আগস্ট) গভীর রাতে দুর্বৃত্তরা তার বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। পরে বাড়ির সামনে কাফনের কাপড় ও চিরকুট পাওয়া যায়। তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে বাসায় ফেরার পর কিছুক্ষণ পর জানালার পাশে এক অচেনা কণ্ঠে বলা হয়, ‘বাইরে বের হয়ে দেখ।’ বারান্দায় গিয়ে দেখেন, কাঠের আড়ায় আগুন জ্বলছে এবং চারপাশে পেট্রলের গন্ধ। প্রতিবেশী ও নৈশপ্রহরীর সহায়তায় আগুন নেভানো সম্ভব হয়।

এনসিপির রাজশাহী জেলা যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু এ ঘটনাকে “দুঃখজনক ও লজ্জাজনক” উল্লেখ করে বলেন, “আওয়ামী সন্ত্রাসীরা এখনও হুমকি দিচ্ছে, যা প্রশাসনের ব্যর্থতার প্রমাণ। আমরা এ ব্যাপারে জিডি করবো।”

মোহনপুর থানার ওসি আতাউর রহমান জানান, রাত পৌনে ১২টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযোগ দিতে বলা হয়। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা তদন্তাধীন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়