• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

মাঠে গড়াচ্ছে ইউরোপের শীর্ষ ৫ ফুটবল লিগ

স্পোর্টস ডেস্ক    ১০ আগস্ট ২০২৫, ০৪:০৩ পি.এম.
ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ পাঁচ লিগ, প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা, লা লিগা, সিরি আ ও লিগ ওয়ান । সংগৃহীত ছবি

গত মে মাসে শেষ হয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তেজনাপূর্ণ মৌসুম। তবে অপেক্ষা বেশি দিন নয়—আগস্টেই মাঠে গড়াচ্ছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ: প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেসলিগা, লিগ ওয়ান ও সিরি আ। নতুন মৌসুমে দলবদল, নতুন মুখ আর জমজমাট সূচি নিয়ে প্রস্তুত ইউরোপের ফুটবল দুনিয়া।

প্রিমিয়ার লিগ
ইংল্যান্ডের শীর্ষ লিগের ৩৪তম আসর শুরু হবে আগামী ১৫ আগস্ট। চলবে ২০২৬ সালের ২৪ মে পর্যন্ত। এবার নতুন বল সরবরাহ করবে পুমা, বদলে যাবে অফিশিয়াল ম্যাচবল। চ্যাম্পিয়নশিপ থেকে উঠে এসেছে লিডস ইউনাইটেড, বার্নলি ও সান্দারল্যান্ড। মোট ২০টি দল প্রতিযোগিতা করবে শিরোপার জন্য।

লা লিগা
স্পেনের লা লিগার ৯৫তম মৌসুমও শুরু হচ্ছে ১৫ আগস্ট, শেষ হবে ২৪ মে। ৩৮ ম্যাচের এই লিগে এবার নতুন দল হিসেবে যোগ দিয়েছে লেভান্তে, এলচে ও রিয়াল ওভেইদো।

লিগ ওয়ান
ফ্রান্সের লিগ ওয়ানের ৮৮তম আসর মাঠে গড়াবে ১৫ আগস্ট। ১৮ দলের প্রতিটি দল খেলবে ৩৪টি করে ম্যাচ। মৌসুম শেষ হবে ১৬ মে। এবারের নতুন দল লরিয়েন্ত, প্যারিস এফসি ও মেটজ।

বুন্দেসলিগা
জার্মানির শীর্ষ প্রতিযোগিতার ৬৩তম মৌসুম শুরু হবে ২২ আগস্ট এবং শেষ হবে ১৬ মে। ১৮ দলের এই লিগে নতুন মুখ এফসি কোলন ও হামবুর্গ।

সিরি আ
ইতালির শীর্ষ লিগ শুরু হবে সবার শেষে, ২৩ আগস্ট। চলবে ২৪ মে পর্যন্ত। ২০ দলের এই আসরে নতুন দল হিসেবে এসেছে সাসুলো, পিসা ও ক্রেমোনেসে।

নতুন মৌসুম মানেই নতুন নাটকীয়তা, দলবদলের প্রভাব, তরুণ প্রতিভাদের উত্থান এবং শেষ মুহূর্তের ড্রামা। ইউরোপের এই পাঁচ লিগ শুধু ফুটবল নয়, বিশ্বজুড়ে কোটি ভক্তের আবেগেরও নাম। আগস্ট থেকেই আবারও শুরু হবে সেই উন্মাদনা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার