• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

নতুন জায়গায় বাড়ির অনুরোধ ঋতুপর্ণার, এখনো হয়নি রেজিস্ট্রি

স্পোর্টস ডেস্ক    ১০ আগস্ট ২০২৫, ১২:৩৭ পি.এম.
ঋতুপর্ণা চাকমা

বর্ষসেরা ক্রীড়াবিদের ট্রফি জেতার আনন্দের রেশ কাটতে না কাটতেই আরও এক সুসংবাদ পেলেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিসিবি) তার জন্য বাড়ি নির্মাণের দায়িত্ব নিচ্ছে-বিষয়টি তাকে করেছে আবেগাপ্লুত।

রাতের বেলায় বাফুফে ক্যাম্পে আকস্মিকভাবে এই খবর পান ঋতুপর্ণা। বিস্ময় লুকিয়ে না রেখে বলেন, ‘খবরটি শুনে খুবই অবাক হয়েছি। বিসিবিকে ধন্যবাদ-তারা আমার পাশে দাঁড়িয়েছে। বিসিবি সভাপতি এবং সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞ।’

রাঙামাটি জেলার মঘাছড়ি গ্রামের বাসিন্দা ঋতুপর্ণার বর্তমান বাড়ি অনেকটা দুর্গম এলাকায়। যাতায়াতে সমস্যার কারণে তিনি চান, সরকার প্রদত্ত নতুন জায়গায় যেন বাড়িটি নির্মাণ করা হয়। ২০২২ সালে সরকার তাকে রাঙামাটির ঘাগড়া ইউনিয়নে ১২ শতাংশ জমি দিয়েছিল, তবে এখনো তা তার নামে রেজিস্ট্রি হয়নি।

এ নিয়ে বেশ কিছু চিঠি চালাচালির পরও আনুষ্ঠানিক কাগজপত্র পাননি তিনি। ঋতুপর্ণা জানান,  জমির বাউন্ডারি আমি দিয়েছি, কিন্তু এখনো রেজিস্ট্রি হয়নি। ভুটান লিগে যাওয়ার আগেও কাগজপত্র দিয়ে যোগাযোগ করেছি। 

তার অনুরোধ, নতুন জায়গার জটিলতা দ্রুত নিরসন করে যেন সেখানেই বিসিবির সহায়তায় বাড়ি নির্মাণ হয়। তিনি বলেন, ‘আমার জায়গার বিষয়টি দ্রুত নিষ্পত্তি হলে বিসিবি সেখানে বাড়ি করে দিলে পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারব।’

মাত্র তিন দিনের ঝটিকা সফরে দেশে এসেছেন ঋতুপর্ণা। আগামীকাল সকালে ফের ভুটান ফিরে যাবেন তিনি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার