• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

নটর ডেমে ভর্তি পরীক্ষা, শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক    ৯ আগস্ট ২০২৫, ১২:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর ঐতিহ্যবাহী নটর ডেম কলেজে একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষা ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। শনিবার (৯ আগস্ট) সকাল ৮টা থেকে শুরু হওয়া পরীক্ষায় অংশ নিতে ভোর থেকেই কলেজ গেটে ভিড় জমাতে থাকেন পরীক্ষার্থীরা।

শুধু শিক্ষার্থীরাই নয়, তাদের সঙ্গে আসা অভিভাবকদের ভিড়েও রীতিমতো তিল ধারণের জায়গা ছিল না। এতে রাজধানীর আরামবাগ, মতিঝিল ও কাকরাইলমুখী সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।

কলেজ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ২৯ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন নেওয়া হয়। এবার কয়েক লাখ শিক্ষার্থী আবেদন করলেও চূড়ান্তভাবে ৩ হাজার ২৯০ জন শিক্ষার্থীকে ভর্তি নেওয়া হবে। নির্বাচনের ভিত্তি হবে ভর্তি পরীক্ষা ও এসএসসি ফলাফল।

অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শুক্রবার (৮ আগস্ট) বাংলা ভার্সনের এবং আজ শনিবার (৯ আগস্ট) ইংরেজি ভার্সনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে কয়েকটি শিফটে এবং প্রতিটি শিফটে ৫০ মিনিটের লিখিত পরীক্ষা দিতে হচ্ছে শিক্ষার্থীদের।

বগুড়া থেকে ছেলেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করাতে ঢাকায় এসেছেন শাহীন আলম। তিনি বলেন, ‘ছেলেটা গোল্ডেন এ-প্লাস পেয়েছে। ওর স্বপ্ন নটর ডেমে পড়ার। আশা করছি, স্বপ্নটা পূরণ হবে।’

এদিকে অপেক্ষমাণ আরেক অভিভাবক রোজিনা ইসলাম বলেন, ‘আমার বড় ছেলে নটর ডেম থেকে পাস করে এখন বুয়েটে পড়ে। ছোট ছেলেরও সেই স্বপ্ন। অনেক পরিশ্রম করেছে। ভালো ফলাফল আশা করছি।’

ভর্তি পরীক্ষার সময়সূচি কলেজ কর্তৃপক্ষ আগে থেকে প্রকাশ করে না। শুধুমাত্র যারা সফলভাবে আবেদন করেছেন, তারাই নির্ধারিত পরীক্ষার সময় ও কেন্দ্রসংবলিত প্রবেশপত্র অনলাইনে পান।

নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও বলেন, ‘আমরা ধাপে ধাপে ভর্তি পরীক্ষা নিচ্ছি। দ্রুত সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীরাই কেবল ভর্তি হওয়ার সুযোগ পাবে।’

কলেজ সূত্র জানায়, ১১ আগস্টের মধ্যে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী
প্রাথমিকে বাধ্যতামূলক নাচ-গান শেখানোর সিদ্ধান্তের প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের
প্রাথমিকে বাধ্যতামূলক নাচ-গান শেখানোর সিদ্ধান্তের প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের