• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আ.লীগকে নিয়ে বেশি পড়াশোনা করার দরকার নেই : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক    ৮ আগস্ট ২০২৫, ০৮:৩৩ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় । ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ কী দল- এটা নিয়ে বেশি পড়াশোনা করার দরকার নেই। কারণ আওয়ামী লীগের যিনি প্রধান ছিলেন, তার নাম শেখ মুজিবুর রহমান। হিন্দু শব্দটি তিনি উচ্চারণ করতে পারতেন না, আদর করে তিনি মালাউন বলতেন। আমি বলব বাংলাদেশে মুসলমান নয় হিন্দুরাই হিন্দুদের শত্রু। হিন্দুরাই হিন্দুদের ক্ষতি করে।

শুক্রবার (০৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী মতাদর্শের সনাতনী সমাবেশ-২০২৫ শীর্ষক এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আপনারা একত্রিত থাকেন। ষড়যন্ত্র দেশে আছে, রাষ্ট্রীয় আছে, গণতন্ত্র নিয়েও আছে। আপনারা যারা সামনে আছেন অনেক সময় ক্লান্ত হয়ে ফেরত যেতে পারেন, কিন্তু ফেরত যাবেন না। মাথা সোজা করে দাঁড়াবেন। আমি যত দূরেই থাকি, মাঠে আছি। আমি আপনাদের দেখব। জাতীয়তাবাদী শক্তি কখনো মাথা নোয়ায় না।

তিনি বলেন, এখনো আওয়ামী লীগ বা ভারতের জন্য বাংলাদেশে দাঙ্গা হতে পারে। এর মাধ্যমে রাজনৈতিক মোড়টা ঘুরিয়ে দিয়ে নির্বাচনটা বানচাল হতে পারে। সেজন্য জাতীয় স্বার্থে আমাদের সকলকে সজাগ থাকতে হবে।

গয়েশ্বর বলেন, পালানোর পরেও তার (শেখ হাসিনা) ষড়যন্ত্র থামছে না। বেগম জিয়া, তারেক রহমান দেশে থেকে পালাননি। নির্যাতন নিপিড়নের মধ্যেও এই বাংলা ছেড়ে বিএনপির কোনো নেতা চলে যাননি।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনী চৌধুরী বলেন, সনাতনীদের উপর চালানো অপকর্মের বিচার এখনো হয়নি। আমরা চাই বাংলাদেশ সম্প্রীতির দেশ সম্প্রীতি বজায় থাকুক। সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে প্রতিটি সংখ্যালঘু হত্যাকাণ্ড, হামলা নির্যাতন নিপীড়নের বিচার হওয়া উচিত। সরকারের কাছে আমাদের দাবি থাকবে সংখ্যালঘুদের নির্যাতনের বিচার করতে হবে। এই সরকার বিচার না করলেও আগামী দিনে যে ভোট হবে সেখানে বিএনপি বিজয়ী হবে, সেই সময় যেন এইসব হয় সংখ্যালঘু হত্যাকাণ্ডের বিচার হয়। আমরা সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশকে দেখতে চাই।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সামা ওবায়েদ, হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান
আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান
একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয় : জামায়াতের সেক্রেটারি
একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয় : জামায়াতের সেক্রেটারি
নয়াপল্টনে জলাবদ্ধতা, বিকালে শ্রমিক দলের সমাবেশ
নয়াপল্টনে জলাবদ্ধতা, বিকালে শ্রমিক দলের সমাবেশ