• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীন ৪ সমঝোতা তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক ইমেরিটাস অধ্যাপক পদ হারালেন ডা. এ বি এম আবদুল্লাহ অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ১১ দলীয় জোটের শুষ্ক মৌসুমে ৬,২০০ ও বর্ষায় ৮০০০ কি.মি নাব্য নৌপথ রয়েছে: শেখ রবিউল জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার খাত বিবেচনা করতে পারে সরকার: নৌপরিবহন মন্ত্রী খালাস পেলেন আরিফুল-বাবর-গউছ দেশে হামের উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাঁশখালীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ৮ আগস্ট ২০২৫, ০৬:৩৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে প্রতিদিনের কাগজ'র স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিন এর নির্মম হত্যাকাণ্ড এবং সারা দেশের সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৮ আগষ্ট) বিকেলে বাঁশখালী উপজেলা পরিষদ গেইট-এ প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করেন বাঁশখালী প্রেস ক্লাব ও স্থানীয় কর্মরত সাংবাদিকরা। 

উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক তুহিনের হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন- দৈনিক পূর্বকোণ প্রতিনিধি ও প্রেস ক্লাবের আহ্বায়ক অনুপম কুমার দে অভি, দৈনিক আজাদী ও দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি কল্যাণ বড়ুয়া, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু বকর বাবুল, প্রেস ক্লাবের সদস্য সচিব দৈনিক মানবকণ্ঠ ও প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মিজান বিন তাহের, দৈনিক ভোরের দর্পণ ও ডেইলি বাংলাদেশ টুডে প্রতিনিধি শিব্বির আহমদ রানা, দৈনিক আমার সংবাদ ও সি-প্লাস টিভি প্রতিনিধি মোঃ জসীম উদ্দিন, দৈনিক ইনকিলাব প্রতিনিধি রিয়াদুল ইসলাম রিয়াদ, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি ছৈয়দুল আলম, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মুহাম্মদ তাফহীমুল ইসলাম, দৈ‌নিক দেশ বর্তমান প্রতি‌নি‌ধি প্রকাশ বড়ুয়া, দৈনিক রূপালী বাংলাদেশ প্রতিনিধি আবু ওবাইদা আরাফাত সহ প্রমুখ!

ভিওডি বাংলা/ এমএইচ

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বন্দরের অকশন শেডে আগুন