• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টায় ১১ নারী আটক

পঞ্চগড় প্রতিনিধি    ৮ আগস্ট ২০২৫, ০৫:১০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে ১১ বাংলাদেশি নারীকে আটক করেছে বিজিবি। আটকদের কাছ থেকে নগদ ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের তেঁতুলিয়া থানায় হস্তান্তর করা হয় ৷ 

শুক্রবার (৮ আগস্ট) ভোরে জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের শুকানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আমজুয়ানী সীমান্তে এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দুটি দল অভিযানে নামে। সীমান্ত পিলার ৭৪২/১-এস থেকে প্রায় ৬০০ গজ ভেতরে ১১ নারীকে আটক করা হয়। তারা যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুর জেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, একাধিক দালালের মাধ্যমে মোট ১ লাখ ৬৫ হাজার টাকার বিনিময়ে তারা সীমান্তে আসেন।

নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে সীমান্তজুড়ে বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, তাদের থানায় হস্তান্তর করেছে বিজিবি ৷ তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান৷


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু