• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

ভাড়াটিয়া বিতর্কে পদত্যাগ করলেন ব্রিটিশ এমপি রুশনারা

আন্তর্জাতিক ডেস্ক    ৮ আগস্ট ২০২৫, ১০:০৮ এ.এম.
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী-ছবি সংগৃহীত

ভাড়াটিয়া বিতর্কে জড়িয়ে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পদত্যাগপত্রের একটি ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

গত ৪ জুলাই অনুষ্ঠিত যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ বিজয়ের পর রুশনারাকে গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি লন্ডনের টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে টানা ষষ্ঠবারের মতো জয়ী হন। ২০১০ সালে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি হিসেবে ইতিহাস গড়েছিলেন রুশনারা।

বিতর্কের সূত্রপাত: সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, রুশনারা আলী পূর্ব লন্ডনের নিজ বাড়ি থেকে চারজন ভাড়াটিয়াকে উচ্ছেদ করেন এবং পরে বাড়িটির ভাড়া প্রায় ৭০০ পাউন্ড পর্যন্ত বাড়ান। একসময় ভাড়াটিয়াদের অধিকার রক্ষায় সোচ্চার থাকা এই এমপির এমন পদক্ষেপে শুরু হয় সমালোচনার ঝড়।

রুশনারার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, তিনি মূলত বাড়ি বিক্রির উদ্দেশ্যে ভাড়াটিয়াদের সরিয়েছিলেন। তবে ক্রেতা না পাওয়ায় পরে আবারও বাড়িটি ভাড়া দেন।

পদত্যাগপত্রে রুশনারা যা বললেন প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার বরাবর পাঠানো পদত্যাগপত্রে রুশনারা আলী লিখেছেন:

“প্রিয় প্রধানমন্ত্রী, ‌‘ভারাক্রান্ত মনে আমি মন্ত্রী হিসেবে পদত্যাগের প্রস্তাব দিচ্ছি। লেবার সরকারের প্রতি আমার আনুগত্য সবসময় বজায় থাকবে। আমি সবসময় আইন মেনে চলার চেষ্টা করেছি এবং দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছি। তবে আমার ব্যক্তিগত বিষয়ে চলমান বিতর্ক সরকারের কাজে ব্যাঘাত ঘটাতে পারে-এ কারণেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

রুশনারা আলীর পদত্যাগ লেবার সরকারের জন্য এক ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে, বিশেষ করে এমন এক সময় যখন সরকার গৃহায়ন সংকট সমাধানে পদক্ষেপ নিচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক