• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

৪ সংস্কার কমিশনের যে ১৬ সুপারিশ বাস্তবায়ন করলো সরকার

নিজস্ব প্রতিবেদক    ৭ আগস্ট ২০২৫, ০৯:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

চার সংস্কার কমিশনের ১৬টি সুপারিশ বাস্তবায়ন করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বাস্তবায়িত সুপারিশগুলো হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন, নির্বাচন পর্যবেক্ষণ ও গণমাধ্যম নীতিমালা; জনপ্রশাসন সংস্কার কমিশনের নাগরিকদের পাসপোর্ট পাওয়া মৌলিক অধিকার, গণশুনানির ব্যবস্থা; দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের তদন্ত-পূর্ব আবশ্যিক অনুসন্ধান-ব্যবস্থা বিলোপ, দুদক আইনের ধারা ৩২(ক) বিলোপ, উচ্চমাত্রার দুর্নীতি তদন্তে বিভিন্ন এজেন্সির সমন্বয়ে আলাদা টাস্কফোর্স গঠন, সিএজি ও আইএমইডি’র সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর।

বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ কমিশন, ইনফরমেশন ডেস্ক স্থাপন, আদালতে নারী ও শিশুদের জন্য স্বতন্ত্র স্থান, অনলাইনে সরকারি সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, আইনজীবীর বিরুদ্ধে দায়েরকৃত মামলায় অপর পক্ষে অন্য আইনজীবীর নিয়োগে প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে সার্কুলার জারি, আইনগত সহায়তা কার্যক্রমের সঙ্গে মধ্যস্থতা কার্যক্রমকে সংযুক্তকরণ, দেওয়ানি মামলা নিষ্পত্তি ত্বরান্বিত এবং ফৌজদারি মামলার নিষ্পত্তি ত্বরান্বিত করা।

এদিকে, বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রেস সচিব শফিকুল আলম বলেন, ডিসেম্বরের মধ্যেই সব সংস্কার শেষ করতে চায় অন্তর্বর্তী সরকার। ১২১টি সুপারিশের মধ্যে ১৬টি বাস্তবায়ন হয়েছে। তাছাড়া ৮৫টি বাস্তবায়নের পথে, ১০টি আংশিক বাস্তবায়ন হয়েছে। আরও ১০টি বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়ে আলোচনা হবে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক