• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

ঢাবি অসহায় শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা


প্রকাশ:  ৯ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯ পি.এম.
শেয়ার করুন 0
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ সেশনে অধ্যয়নরত এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন। আর্থিকভাবে অসচ্ছল ওই শিক্ষার্থীকে দ্বিতীয় বর্ষে ভর্তির সব টাকা পরিশোধ করেছেন এই নেতা।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের একটি বিভাগে অধ্যয়নরত ওই শিক্ষার্থী দ্বিতীয় বর্ষে ভর্তির শেষ সময় ছিল গতকাল রোববার (৮ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত। অনলাইনের মাধ্যমে এই ফি পরিশোধ করতে হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির পুরো টাকা জোগাড় করতে না পারাই ওই শিক্ষার্থীর এক সহপাঠী বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক গ্রুপে পোস্ট দেন।

সেখানে তিনি লিখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের একজন শিক্ষার্থীর দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য রোববার রাত ১২টা পর্যন্ত শেষ সময়। ভর্তির জন্য টাকা প্রয়োজন। কিন্তু ওই শিক্ষার্থী ধার করে, টাকা ম্যানেজ করেছে। বাকি টাকা কোনো ভাবেই জোগাড় করা যাচ্ছে না, কেউ যদি ওই শিক্ষার্থীর ভর্তির বাকি টাকা দিয়ে সহযোগিতা করতেন তাহলে খুবই উপকৃত হতো।

সহায়তার জন্য আমাকে ইনবক্সে নক করলেই হবে। ওই শিক্ষার্থীর তথ্য দিয়ে দিবো। আপনি নিজেই তার ভর্তির টাকা অনলাইনে বিকাশের মাধ্যমে পে করে দিতে পারবেন।

এই ফেসবুক পোস্টটি দেখে বিশ্ববিদ্যালয়ের আতিক শাহারিয়ার হামিম নামের এক শিক্ষার্থী ছাত্রদল নেতা শাওনকে বিষয়টি অবহিত করেন। এরপর তিনি বিকাশের মাধ্যমে পুরো ফি পরিশোধ করে দেন।

সংবাদ মাধ্যমকে হামিম জানান, পোস্টটি যখন ফেসবুকে আমার সামনে আসে তখন আমি শাওন ভাইকে জানাই। তারপর পোস্টকারীর সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য দিতে বলি। তথ্য পেয়ে ওই শিক্ষার্থীর সম্পূর্ণ টাকা তিনি পরিশোধ করেন।পরবর্তীতে ওই শিক্ষার্থী ও তার সহপাঠীরা শাওন ভাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার এই উদ্যোগ একজন শিক্ষার্থীর শিক্ষার পথে আর্থিক বাধা কাটিয়ে উঠতে সাহায্য করেছে। সমাজের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই মহতী উদ্যোগ শিক্ষার্থীর ভবিষ্যৎ স্বপ্ন পূরণে বিশেষ ভূমিকা রেখেছে, যা শিক্ষার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

এ বিষয়ে ছাত্রদল নেতা শাওন বলেন, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর প্রয়োজনে যথাসম্ভব পাশে থাকার চেষ্টা করেছি। বিষয়টি জানার পরপরই বিকাশের মাধ্যমে এই টাকা পরিশোধ করেছি। আগামীতেও এরকম শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে ছাত্রদল।সহায়তা পাওয়া শিক্ষার্থী বলেন, ভর্তি ফির পে স্লিপ হাতে পেয়েছি। শাওন ভাই পুরো টাকাটা পরিশোধ করেছেন। এজন্য তাকে অনেক ধন্যবাদ।

মামুন/ভিওডি বাংলা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন