• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

কিশোরগঞ্জে মেয়েকে হত্যার দায়ে বাবাসহ ৩ জনের মৃত্যুদণ্ড

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি    ৬ আগস্ট ২০২৫, ০৩:০৮ পি.এম.
ভিওডি বাংলা

কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ মেয়ে মীরা আক্তার আছমাকে হত্যার অভিযোগে ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত এবং প্রত্যেক আসামিকে ৫০০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। 

বুধবার (৬ আগস্ট) দুপুরে সকল আসামীদের অনুপস্থিতিতে কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নুরুল আমিন বিপ্লব এই রায় প্রদান করেন। দীর্ঘ শুনানি শেষে এই মামলার রায় প্রদান করে আদালত। 

আসামীরা হলেন করিমগঞ্জ উপজেলার ভাটিয়া গ্রামের জহিরকোনা এলাকার নিহত মীরা আক্তার আছমার পিতা আনোয়ারুল ইসলাম ওরফে আঙ্গুর মিয়া, চাচা খুর্শিদ মিয়া ও চাচাতো ভাই সাদেক মিয়া। এই ঘটনায় অপর আসামী আসামি নিহত মীরা আক্তার আছমার মা মোছা: নাজমুন্নাহারকে খালাশ দিয়েছে আদালত।

মামলার বিবরণে জানা যায়, প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য আনোয়ারুল ইসলাম ওরফে আঙ্গুর মিয়া, খুর্শিদ মিয়া, সাদেক মিয়া ও নাজমুন্নাহার দীর্ঘদিন যাবৎ পরিকল্পনা করছিলো। গত ১০ অক্টোবর ২০১৬ সালে রাতে আনোয়ারুল ইসলাম ওরফে আঙ্গুর মিয়া তার বাড়ির পাশে নুরুল ইসলামের পতিত জমিতে বাঁশঝাড়ের নিছে অপর আসামিদেরকে সাথে নিয়ে পরিকল্পিতভাবে তার নিজ কন্যা মীরা আক্তার আছমাকে জবাই করে হত্যা করে। হত্যার পরে আসামিরা প্রতিপক্ষের নামে করিমগঞ্জ থানা একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তে বের হয় যে, আসামিরা প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য তার নিজ মেয়ে মীরা আক্তার আছমাকে গলা কেটে হত্যা করে। পরে করিমগঞ্জ থানার এসআই অলক কুমার দত্ত বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

আসামীর পক্ষের আইনজীবী ছিলো এড. অনামিকা রেজা রৌজি ও রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলো এপিপি মাজহারুল ইসলাম।

ভিওডি বাংলা/ এমএইচ

 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার