• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

জাপানে একদিনেই তাপমাত্রার দুই রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক    ৬ আগস্ট ২০২৫, ১১:৫৬ এ.এম.
ছবি: সংগৃহীত

জাপানে একদিনেই তাপমাত্রার দুটি নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দেশটির ইসেসাকি শহরে প্রথমে তাপমাত্রা ছিল ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস, পরে তা বেড়ে দাঁড়ায় ৪১.৮ ডিগ্রি সেলসিয়াসে-যা জাপানের ইতিহাসে সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল ৪১.২ ডিগ্রি সেলসিয়াস।

জাপানের আবহাওয়া অধিদপ্তর জানায়, ১৮৯৮ সাল থেকে রেকর্ড রাখা শুরু হওয়ার পর গত মাসটি ছিল সবচেয়ে গরম। গড় তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ২.৮৯ ডিগ্রি বেশি।

কিয়োটো শহরেও প্রথমবারের মতো তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। চরম গরমের কারণে ৪৭টি প্রদেশের মধ্যে ৪৪টিতে হিটস্ট্রোক সতর্কতা জারি করা হয়েছে।

চরম গরমের প্রভাবে ধান চাষ ব্যাহত হচ্ছে, কমে গেছে বৃষ্টিপাত এবং দেখা দিয়েছে পানির সংকট। আবহাওয়া অফিস জানায়, পশ্চিম জাপানে মৌসুমি বৃষ্টি তিন সপ্তাহ আগেই শেষ হয়ে গেছে।

বিশেষ করে প্রবীণ জনগোষ্ঠী ঝুঁকিতে থাকায় সরকার সবাইকে ঠান্ডা পরিবেশে থাকার ও পর্যাপ্ত পানি পান করার আহ্বান জানিয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে জাপানের বিখ্যাত চেরি ফুল আগেভাগে ফুটছে কিংবা ঠিকমতো ফুটছেও না। শরৎ ও শীত যথেষ্ট ঠান্ডা না হওয়ায় ফুল ফোটার স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।

গত বছর মাউন্ট ফুজির বরফচূড়াও যথাসময়ে দেখা যায়নি। সাধারণত অক্টোবরের শুরুতে বরফ দেখা গেলেও এবার তা দেখা গেছে নভেম্বরের শুরুতে।

এদিকে, প্রতিবেশী দক্ষিণ কোরিয়ায় জুলাই ছিল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গরম। সেখানকার গড় তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস।

পশ্চিম ইউরোপেও চলতি বছর রেকর্ড গরম পড়েছে। গবেষণায় উঠে এসেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই অঞ্চলে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!